1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে মাধবপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের ৮ নং ওয়ার্ড কমিটি ঘোষণা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে মাধবপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের ৮ নং ওয়ার্ড কমিটি ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ 0 বার সংবাদি দেখেছে

 

বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলায় মাধবপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের ৮ নং ওয়ার্ড কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ এ উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হিজলারপুল এলাকায়। কর্মীসভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সাখাওয়াত আকনকে সভাপতি এবং মোহাম্মদ ইলিয়াস সিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নতুন এই কমিটির মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। এছাড়াও অনুষ্ঠানে মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ জুয়েল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির তালিকা মাধবপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোঃ জুয়েল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির গাজী এবং সদস্য সচিব মোঃ মোস্তফার স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে প্রকাশ করা হয়। এতে দলের শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করা সম্ভব হবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করলে শ্রমিক দলের আন্দোলন ও কর্মসূচি আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কমিটি গঠন শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই নতুন কমিটির সফলতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ