1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নগরীর পলাশপুরে আওয়ামী লীগ নেতা এখন বিএনপি নেতা দাবিদার। - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নগরীর পলাশপুরে আওয়ামী লীগ নেতা এখন বিএনপি নেতা দাবিদার।

  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৭ 0 বার সংবাদি দেখেছে

বিশেষ প্রতিনিধি, ফারুক হোসেনঃ

কখনো আওয়ামী লীগ নেতা আবার কখনো বিএনপি নেতা হিসাবে জহির করার চেষ্টা চালিয়ে আসছে। পিঠ বাঁচাতে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগাদানের অভিযোগ উঠেছে। রয়েছে , সুদের ব্যবসা,জমি দখলসহ নানা অপরাধে জড়িত। নিষিদ্ধ আওয়ামী লীগের মামলা থেকে নিজেকে বাঁচাতে কৌশলে নগর বিএনপিতে যোগদানের খবর পাওয়া গেছে। বলছি নগরীর ৫নং ওয়ার্ড দক্ষিণ পলাশপুর প্রধান সড়কের বাসিন্দা আলী মিয়া ও তার ছেলেদের কথা।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় , পলাশপুরে পিতা ও পুত্ররা ত্রাসের রাজত্ব কায়েম করছেন। অভিযুক্ত আলী মিয়া ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিগত সময় আওয়ামী লীগের নেতাদের সাথে মিছিল মিটিংসহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা প্রোগ্রামে অংশ গ্রহন করেছিলেন। কখনো সাদিক আবদুল্লাহর আবার কখনো খোকন সেরনিয়াবাত এর বিভিন্ন প্রোগ্রামে ছিলেন আলী মিয়া।

অভিযোগের বিষয় অনুসন্ধানে গিয়ে সত্যতা পাওয়া যায়, অনুসন্ধানে দেখা যায়, আলী মিয়া ওয়ার্ডে নিজে বিএনপির প্রভাব খাটিয়ে গত ৫ আগস্টের পর নিজেকে বিএনপির নেতা দাবি করে দাপিয়ে বেড়াচ্ছে নগরীজুড়ে। এ যেন সিনেমার শক্তিম্যান চরিত্র ধারন করেছেন তিনি। অভিযোগ রয়েছে নিজে আওয়ামী লীগের রাজনীতি করেও এখন বিএনপিতে যোগাযোগ করেছেন। আর দুই ছেলেকে রেখেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে।

একটি ছবিতে দেখাযায়, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সাথে আলী মিয়া আওয়ামী লীগে প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে আনন্দ করেন। অন্য একটি ছবিতে দেখাযায় সাবেক স্বৈরাচার মেয়র খোকন সেরনিয়াবাত এর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এছাড়াও তার ছোট ছেলে আজমির নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য হওয়ায় পুলিশ আটক করেন। পরে আদালত থেকে জামিনে মুক্তি পায়। তবে বড় ছেলে রাব্বি বর্তমানে সন্ত্রাস দমন আইনের মামলায় পলাতক রয়েছে। এছাড়াও আলী মিয়া ছেলেরা বর্তমানে আজমির ও রাব্বি ছাত্রলীগের নেতা পরিচিত।

এবিষয় আলী মিয়ার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি মাহফিলে আছি। কথা শোনা যাচ্ছে না। পরে কথা বলি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ