1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু'র সাথে নবনির্বাচিত উপজেলা যুবদলের কমিটির শুভেচ্ছা বিনিময় - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু’র সাথে নবনির্বাচিত উপজেলা যুবদলের কমিটির শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক,উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি, বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী,গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র সাথে উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বিকেলে উজিরপুর উপজেলার গুঠিয়ায় সংসদ সদস্য প্রার্থীর ভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ,সিনিয়র সহ-সভাপতি এসএম কাইউম,সাধারণ সম্পাদক মো.মনির হোসেন মল্লিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.ফজলুল হক বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ সিকদার। উপস্থিত ছিলো উপজেলা যুবদলের একাধিক নেতাকর্মী। নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটির পক্ষ থেকে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু,বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়া বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ