1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে হাসপাতালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবিতে কর্মবিরতি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে হাসপাতালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবিতে কর্মবিরতি

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় হাসপাতালের বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদ কতৃক ঘোষিত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন। উজিরপুর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসুচি ইপিআইসহ তৃনমুল পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকদের দাবীকৃত নিয়োগবিধি সংশোধন, ইনসার্ভিস ট্রেনিং, ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই, টিসিভি টিকাদানসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ শাহ আলম বেপারীর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল মাঠ পর্যায়ের কর্মচারী বৃন্দ এ কর্মবিরতি কর্মসূচি পালন করে। এসময় আন্দোলনকারীরা দীর্ঘ ২৬ বছর যাবৎ প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। প্রস্তাবিত নিয়োগ বিধি অতি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান। তা না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ