1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের মৃত্যু  জানাজায় ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন সান্টু, - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের মৃত্যু  জানাজায় ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন সান্টু,

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২০ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল খান (৫০) ইন্তেকাল করেছেন । (ইন্না-লিল্লাহি – – – – – – রাজিউন) ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় নিজ বাড়িতে অসুস্হ হয়ে পরলে উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন । রাত সারে ৮ টায় নিজ বাড়ির সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম -আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) উপজেলার বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার, সহ-সভাপতি ও মালায়শিয়া প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, সহ- সভাপতি মোঃ গিয়াসউদ্দিন আকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাবেক সভাপতি মোঃ সত্তার মল্লিক, পৌর যুবদলের আহবায়ক মোঃ সাহাবদ্দিন আকন সাবু, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাব্বির আহম্মেদ সুমন, ইউপি সদস্য মোঃ আশ্রাফ হোসেন রাড়ি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ি, সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেট সহ হাজারো মুসল্লী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। পরিবার সুত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে পরিবারসহ পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। এদিকে নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ