1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে অভিনব কৌশলে শুরাঙ্গ বানিয়ে লাখ লাখ টাকার মাছ লুট ঘের থেকে - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে অভিনব কৌশলে শুরাঙ্গ বানিয়ে লাখ লাখ টাকার মাছ লুট ঘের থেকে

  • প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে অভিনব কৌশলে শুরাঙ্গ বানিয়ে লাখ লাখ টাকার মাছ লুট করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় শিবপুর গ্রামে ব্রীজ বাংলাদেশ এনজিওর মালিক মোঃ জাকির বালী ও মাহমুদা খাতুন এর কাছ থেকে ৪ আগষ্ঠ ২০২৪ সালে ৬ বছরের জন্য ভাড়ায় চুক্তি করে জমির লীজ ও জমি ক্রয় করার জন্য জেমস প্রাান্তুোষ পাাড়ৈ। এরপর জেমস প্রাান্তোষ পাড়ৈর কাছ থেকে অংশীদারী চুক্তিপত্র করেন ওই এলাকার ব্যবসায়ী মেহেদী হাসান। সেখান থেকে ৫০ ভাগ শেয়ার মেহেদী হাসানের নামে চুক্তি হয়। প্রান্তোষ এর মৃত্যুর পরে তার বড় ভাই ব্রীজ বাংলাদেশ এনজিওর মাছের ঘের থেকে গত বুধবার গভীর রাতে সুরঙ্গ করে পানি নিষ্কাসন করে মাছলুট করে তাপস পাড়ৈ,সাইফুল শেখ, আকরাম, শাহাদাতসহ গোপালগঞ্জ, কোটালীপাড়া উপজেলার ৩০/৩৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী। প্রায় ৫/৬ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। এ ব্যপারে মেহেদী হাসান জানান ব্যবসা ও জমি ক্রয় করার জন্য প্রান্তোষ পাড়ৈ আমার কাছ থেকে প্রতারনা করে ১ কোটি ৬০ লক্ষ টাকা নিয়ে ব্রীজ বাংলাদেশ এনজিওর মালিককে দেয়। এরপরেও আমার মালিকানা ঘের থেকে সুরঙ্গ করে পানি সেচ করে জাল ব্যবহার করে ৫/ ৬ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এর প্রতিবাদ করলে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় তারা। অভিযুক্তদের পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি, তবে এলাকায় শালিষ মিমাংসার চেষ্টা চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান বিষয়টি জানা নেই, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মাছ লুটকারীদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ