1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলা যুবদল নেতার পিতার মৃত্যুতে জেলা যুব দলের শোক, জানাজায় ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলা যুবদল নেতার পিতার মৃত্যুতে জেলা যুব দলের শোক, জানাজায় ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪০১ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ রুহুল কুদ্দুস হাওলাদার ও সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তফা হাওলাদারের পিতা বিশিষ্ট সমাজসেবক ও জয়শ্রী গ্রামের নিবাসী মোঃ সেকান্দার আলী হাওলাদার (৯৮)এর জানাজা নামাজে মুসল্লীদের ঢল। ১২ ডিসেম্বর শুক্রবা ১০ টায় নিজ বাড়ির উঠানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম -আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যডঃ এইচ এম তসলিম উদ্দিন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুমন হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ সাহাবদ্দিন আকন সাবু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মনির সরদারসহ হাজারো মুসল্লী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে সারে ৩ টার সময় তিনি নীজ বাড়িতে মৃত্যুবরন করেন, ইন্না-লিল্লাইহি…..…….রাজিউন। পরিবার সুত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে পরিবারসহ পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। এদিকে নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান বরিশাল দক্ষিন জেলা যুব দল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ