
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামসর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফরহাদ হোসেনের পিতা চতল বাড়ি আঃ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক ও সাকরাল গ্রামের নিবাসী মোঃ শামসুল ইসলাম (৯০)এর জানাজা নামাজে মুসল্লীদের ঢল। ১২ ডিসেম্বর শুক্রবার সারে ১০ টায় সাকরাল আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম -আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, বরাকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ সাহাবদ্দিন আকন সাবু, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইউম খান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ হাউয়ুম খান,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মনির সরদারসহ হাজারো মুসল্লী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। উল্লেখ্য ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে এশার নামাজ এর আযানের সময় তিনি নীজ বাড়িতে মৃত্যুবরন করেন,ইন্না-লিল্লাইহি – – – – – – রাজিউন। পরিবার সুত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে পরিবারসহ পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। এদিকে নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।