1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগান নিয়ে আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় দুর্নীতি দমন কমিশন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন। পরে সার্কিট হাউজ সম্মুক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় বরিশাল মোঃ মোজাহার আলী সরদার। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, এনজিও প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা দুর্নীতি বিরোধী কার্যক্রম সহ দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ