1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বেগম রোকেয়া ও দুর্নীতির প্রতিরোধ দিবস পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বেগম রোকেয়া ও দুর্নীতির প্রতিরোধ দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রেগম রোকেয়া দিবস উপলক্ষে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও দুর্নীতির প্রতিরোধ কমিটির উদ্যোগে বরিশালের উজিরপুর উপজেলায় আলোচনা সভা ও র‍্যালি এবং অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা সংস্থার সহযোগিতায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান। বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন,সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর আলী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ নুর হোসেন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল, সাধারন সম্পাদক শিরিন আক্তার, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সাধারন সম্পাদক মনিরা আক্তার শিখা। এছাড়াও উপস্থিত ছিলো বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নারী ও শিশুরা। এসময় উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ