1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে টিকটক এর কারনে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা,অসহায় স্বামী - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে টিকটক এর কারনে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা,অসহায় স্বামী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব বামরাই গ্রামে অবুঝ দুই সন্তানকে ফেলে রেখে লাপাত্তা হয়েছে পাষন্ড মা। এনিয়ে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল গ্রামের মোঃ গিয়াসউদ্দিন হাওলাদার (পান্নু) এর পুত্র মোঃ মামুন হাওলাদারের সাথে বাবুগজ্ঞ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রামনদিয়া গ্রামের মোঃ ইউনুস হাওলাদারের মেয়ে লিমা আক্তার এর সাথে ২০১৪ সালে সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে তাসকিন(৭) ও জিদান(৩) নামের দুইটি পুত্র সন্তান রয়েছে। পরিবার সুত্রে জানা যায় গত ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে পাষন্ড মা অবুঝ দুই শিশুকে রেখে লাপাত্তা হয়। ঘটনার পর থেকে ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যপারে ভুক্তভোগী পরিবার জানান পরকীয়া প্রেমিকের সাথে দুই শিশুকে রেখে লিমা আক্তার লাপাত্তা হয়েছে। এদিকে দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছে স্বামী মামুন হাওলাদার। এছাড়া লিমা আক্তারের সাথে কিছুদিন পূর্বে টিকটক করাকে নিয়ে তার স্বামীর সাথে মনমালিন্য হয়েছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি,তবে প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ