1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ভূমিকম্প বিষয়ক মহড়া - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ভূমিকম্প বিষয়ক মহড়া

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ২৮ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ভূমিকম্প পূর্ব ও পরবর্তী ব্যবস্থাপনা বিষয়ক মহড়া (রবিবার) বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মহড়ায় ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশালের জিওসি মেজর জেনারেল এম খায়ের উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। বরিশাল অঞ্চলও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আজকের ভূমিকম্প বিষয়ক মহড়াটি বরিশাল অঞ্চলে সংঘটিত সবচেয়ে বড় মহড়া। এই মহড়া মানুষের জীবন রক্ষার্থে গুরুত্বপূর্ণ একটি সক্ষমতা উন্নয়ন কার্যক্রম। ব্যক্তিগত ও সামষ্টিকভাবে সবাই কাজ করলে এ ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, আজকের ভূমিকম্পবিষয়ক মহড়া আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। নাগরিক, স্বেচ্ছাসেবক, প্রশাসন ও ফায়ার সার্ভিসকে বরিশালবাসীর নিরাপত্তা নিশ্চিতে আরও সক্ষম করে তুলবে। এই মহড়া ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের সক্ষমতা ও বিদ্যমান দুর্বলতা সম্পর্কে জানাতে সহায়তা করেছে। মহড়া থেকে অর্জিত জ্ঞান অফিস ও বাসার সকলের সাথে শেয়ার করতে হবে যেন সবাই ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতন হতে পারে। এসময় তিনি ভূমিকম্পকে বাস্তবতা হিসেবে উল্লেখ করে বলেন, ভূমিকম্প নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তবেই এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।
এছাড়া মহড়া শেষে বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব, সিভিল সার্জন ডাঃ এস. এম. মনজুর-এ-এলাহী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোঃ মানিকুজ্জামান বক্তৃতা করেন। মহড়ায় বরিশাল সেনানিবাসের ২৮ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুশনালুর রহমান, বরিশাল পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনা কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সদস্য ও সেচ্ছাসেবকদের সমন্বয়ে ভূমিকম্প পূর্ব ও পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য ০২ থেকে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ৩ দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২০ জন অংশগ্রহণকারীকে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে ভূমিকম্পে উদ্ভূত পরিস্থিতিতে কর্মপরিকল্পনা নিরূপণ, কার্যপ্রণালী প্রণয়ন ও আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় সাধনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ হতে অংশগ্রহণকারী ৩৭৫ জন মাঠকর্মী, সেচ্ছাসেবক ও ছাত্র- ছাত্রীদেরকে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের উপর উক্ত তারিখে মাঠ পর্যায়ে বিভিন্ন দল ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
মহড়া শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ