1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ববিতে ছাত্রদলের প্রথম কাউন্সিল সম্পন্ন: তিন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ববিতে ছাত্রদলের প্রথম কাউন্সিল সম্পন্ন: তিন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত

  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ইতিহাসে প্রথম কাউন্সিল শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

সভাপতি পদে মো. মোশাররফ হোসেন ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক আহমেদ পান ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরিফ হোসেন শান্ত ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ-আর রাফি পান ১০৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন, অন্য প্রার্থী পান ৭১ ভোট।
নির্বাচনে মোট ভোটার ছিল ২৪০ জন, ভোট পড়েছে ২৩৯টি। এর মধ্যে অনলাইনে ভোট দিয়েছেন ৪ জন ভোটার।

আগের দিন যাচাই–বাছাই শেষে নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থী।

২০১৬ সালে আংশিক কমিটির মাধ্যমে ববি ছাত্রদলের কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও তা বিলুপ্তির মধ্য দিয়ে দীর্ঘ সময় সংগঠনটি স্থবির ছিল। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে পূর্বের কমিটি বিলুপ্ত করা হলে ২০২৫ সালের মে মাসে কেন্দ্রীয় ছাত্রদল তদারকি টিম গঠন করে নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে।

প্রথমবারের মতো সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হওয়ায় ববি ছাত্রদলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় ও সুসংগঠিত করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ