1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মোনাজাত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাইতে যারা প্র‍ান দিয়েছেন তারা আমাদের দায়বদ্ধ করে গিয়েছেন -অধ্যাপক আলী রিয়াজ উজিরপুরে গাববাড়ী নুরানী ও হাফেজী মাদ্রাসার তিন যুগ পুর্তি উপলক্ষে সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন উজিরপুর সাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত উজিরপুরে গনভোট নিয়ে আইন-শৃঙ্খলা মাসিক মিটিংয়ে সকলের সহযোগিতা প্রয়োজন- ইউএনও আলী সুজা মেহেন্দিগঞ্জে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত, ৯টি এতিমখানায় খাবার বিতরণ উজিরপুরে প্রেসক্লাবের উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত উজিরপুরের গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ কর্তৃক শারিরীক সম্পর্ক ও যৌন নিপীড়নের অভিযোগ উজিরপুরে উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত উজিরপুরের গার্লস স্কুলের প্রধান শিক্ষক এর বিরুদ্ধে সীমাহীন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মোনাজাত

  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল-পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেল এবং সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট শাহে আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ। দোয়া মাহফিলে জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ