1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জমি বিরোধে হামলায় আহত-শিশু ও বৃদ্ধা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জমি বিরোধে হামলায় আহত-শিশু ও বৃদ্ধা

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২ বছরের শিশু ও ৭০ বছরের বৃদ্ধা। আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে। আহত সুত্রে জানা যায় গত ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার দিন উজিরপুর মডেল থানায় হামলাকারী ৫ জনসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ে করেন। মামলা ও আহত সুত্রে জানা যায় শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মোঃ বাদশা সরদারের সাথে একই বাড়ির মোঃ মকবুল সরদার গংদের সাথে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে বাদশা সরদারের বসতঘরে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় মকবুল সরদার, মোঃ সোহেল সরদার,মোঃ নোমান সরদার, মোঃ কাওসার সরদার, মোঃ হোসেন আলী সরদার। এতে বাদশা সরদারের মা রোকেয়া বেগম(৭০) ও ছোট ভাই মোঃ ইউছুব সরদারের ছেলে মোঃ ইমাম হোসেন সরদার(২) আহত হয়। রোকেয়া বেগমকে মাথায় ও বাম হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ২ বছরের শিশু ইমাম হোসেনের পেটে অপারেশন করা ছিলো। এরপরেও হামলা থেকে রেহাই পায়নি নাবালক শিশু ইমাম। এছাড়া ইমামের পেটের সেলাই থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। আহতরা জানান তাদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আসবাবপত্র ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। হামলার ঘটনায় আহত শিশু ইমামের মা রিংকি আক্তার বাদী হয়ে অভিযুক্ত মকবুল সরদার, মোঃ সোহেল সরদার,মোঃ নোমান সরদার, মোঃ কাওসার সরদার, মোঃ হোসেন আলী সরদারসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান অভিযোগ পেয়ে তদন্ত করে মামলা রুজু করি ও আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ