1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রতিবন্ধী নুরে আলমের পাসে দাঁড়ালেন মানবিক ইউএনও ফারুক আহমেদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রতিবন্ধী নুরে আলমের পাসে দাঁড়ালেন মানবিক ইউএনও ফারুক আহমেদ

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৭৭ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ প্রতিবেদক ।।  বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী জনাব মোঃ নুরে আলম মৃধা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। তার একমাত্র পুত্রও শারীরিক প্রতিবন্ধী এবং স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী—ফলে একই পরিবারের তিন সদস্যই বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় তাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

অনেক বছর ঢাকায় বসবাস করলেও শারীরিক অবস্থার ক্রমাবনতির কারণে নুরে আলম মৃধা পুরোপুরি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। ঢাকার ব্যয়বহুল জীবন আর সামলাতে না পেরে বাধ্য হয়ে ফিরে আসেন নিজের গ্রাম ইসলামপুরে। পৈত্রিক ভিটে থাকলেও তার নিজের বসবাসের মতো কোনো ঘর ছিল না। ফলে আশ্রয় নিতে হয় ভাইয়ের পরিবারের ওপর।

পরিবারটির করুণ অবস্থা উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা সমাজকল্যাণ তহবিলের অধীনে “নদীভাঙনে ক্ষতিগ্রস্ত/বস্তিবাসীদের জন্য গৃহ নির্মাণ” প্রকল্প থেকে নুরে আলম মৃধার জন্য একটি নতুন ঘর বরাদ্দ দেওয়া হয়।

আজ সদ্য নির্মিত সেই ঘরটি আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়াও তার চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তাও বিতরণ করা হয়।

ঘর ও সহায়তা পেয়ে আবেগাপ্লুত নুরে আলম মৃধা জানান, “দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আজ তার অনেকটাই দূর হলো। উপজেলা প্রশাসন আমার পরিবারের প্রতি যে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে, তা সত্যিই অনন্য।”

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। তারা আরও বলেন—“সমাজের প্রতিটি মানুষই রাষ্ট্রের সম্পদ। আমরা চাই কেউই যেন অবহেলায় বা কষ্টে না থাকে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ