1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে অবসরপ্রাপ্ত কর্মচারী বিএনপির সমর্থক আলাউদ্দিন আকন এর জানাজায় মুসল্লীদের ঢল - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে অবসরপ্রাপ্ত কর্মচারী বিএনপির সমর্থক আলাউদ্দিন আকন এর জানাজায় মুসল্লীদের ঢল

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মচারী,বিশিষ্ট সমাজসেবক, বিএনপির সমর্থক ও উজিরপুর পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন ও পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবুর বড় ভাই এবং সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন বাবুর পিতা মোঃ আলাউদ্দিন আকন (৭০)এর জানাজা নামাজে মুসল্লীদের ঢল। ২৮ নভেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে উজিরপুর হাসপাতাল মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম -আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম শাহিন শিকদার. পৌর বিএপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন, পৌর জামায়াত ইসলামের আমির মোঃ আল আমিন সরদার, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুমন হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ হাউয়ুম খান,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মনির সরদারসহ হাজারো মুসল্লী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। উল্লেখ্য ২৭ নভেম্বর রাত ২ টা ৪৫ মিনিটের দিকে তিনি নীজ বাড়িতে মৃত্যুবরন করেন, ইন্নাল্লি…………..রাজেউন। পরিবার সুত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে পরিবারসহ পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। এদিকে নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ