1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের খপ্পরে প্রতারিত হয়ে ধর্ষণের শিকার গৃহবধূ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের খপ্পরে প্রতারিত হয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’-এর খপ্পরে প্রতারিত হয়ে ঢাকায় আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করলে বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন।

নগরের ২৬ নম্বর ওয়ার্ডের হরিনা ফুলিয়ার বাসিন্দা ভুক্তভোগী আসমা আক্তার (২৭) বাদী হয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা রাসেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি রাসেল ভুক্তভোগীকে জানান যে তিনি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেবেন। এই কথা বলে গত ১২ নভেম্বর আসমাকে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে যেতে বলে। সেখানে পৌঁছানোর পর আসামি কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ দেখিয়ে বাদী ও তার নবজাতক শিশুকে ভয়ভীতি প্রদর্শন করে ঢাকায় নিয়ে যান।

এরপর ১২ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় আটকে রেখে খুনের হুমকি দিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগী তার স্বামীকে ঘটনাটি জানালে তিনি ঢাকায় গিয়ে স্ত্রীকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসেন।

বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে ভুক্তভোগী আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলে বিচারক আসামির বিরুদ্ধে বরিশাল কোতয়ালি থানাকে এজাহার গ্রহণের নির্দেশ প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ