1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লঞ্চের ধাক্কায় নিহত রমজান: অসহায় পরিবারের পাশে ইয়ুথনেট গ্লোবাল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লঞ্চের ধাক্কায় নিহত রমজান: অসহায় পরিবারের পাশে ইয়ুথনেট গ্লোবাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৩৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নিহত রমজানের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় সংগঠনটির পক্ষ থেকে রমজানের পরিবারের হাতে জীবিকা নির্বাহের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। মান্তা সম্প্রদায়ের মানুষের জীবন বরাবরই প্রতিকূলতার সাথে লড়াই করে এগিয়ে যাওয়া। নদীর ঢেউ, অনিরাপদ কর্মপরিবেশ, অস্থির আয় এবং প্রাকৃতিক দুর্যোগ—এসবই তাদের দৈনন্দিন বাস্তবতা। ঠিক এমনই প্রতিকূলতার মধ্যেই গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ ভোররাতে মাছ ধরতে নামার পর অজ্ঞাত একটি লঞ্চ রমজানের নৌকাকে ধাক্কা দিলে মুহূর্তেই তা ডুবে যায়। সাঁতার জানলেও উত্তাল নদীর শক্তিশালী স্রোতের কারণে আর ফিরে আসতে পারেননি তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী রমজানের মৃত্যু তাঁর স্ত্রী ও তিন বছরের শিশুকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। ঘটনাটি নজরে এলে ইয়ুথনেট গ্লোবাল দ্রুত উদ্যোগ নেন এবং মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন–এর সাথে যোগাযোগ করেন। পরিস্থিতি পর্যালোচনা করে ফাউন্ডেশনটি ইয়ুথনেট গ্লোবালের মাধ্যমে রমজানের পরিবারের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা, নতুন মাছ ধরার জাল এবং কিছু রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করে। যার ফলে রমজানের স্ত্রী সন্তানকে নিয়ে আবারও জীবিকা পুনর্গঠনের সুযোগ পেয়েছেন। ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন— “২০১৬ সাল থেকে মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। রমজানের মর্মান্তিক মৃত্যু আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। একটি পরিবারকে সহায়তা মানে শুধু খাবার দেওয়া নয়—তাদের আবার দাঁড়িয়ে যাওয়ার শক্তি দেওয়া। তাই দীর্ঘমেয়াদি জীবিকার নিশ্চয়তার জন্য নৌকা ও জালসহ পূর্ণ সহায়তা করেছি। ভবিষ্যতেও আমরা শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে তাদের পাশে কাজ করে যেতে চাই।” রমজানের পরিবারের জন্য এই সহায়তা শুধু একটি বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ানো নয়; বরং দীর্ঘদিন ধরে বঞ্চিত মান্তা জনগোষ্ঠীর প্রতি একটি গুরুত্বপূর্ণ মানবিক বার্তা— “সমাজের প্রান্তিক মানুষের জীবনও আমাদের সমান মূল্যবান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ