1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
‎বরিশালে ইএসডিও এর আয়োজনে চাকুরী মেলার উদ্বোধন। - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

‎বরিশালে ইএসডিও এর আয়োজনে চাকুরী মেলার উদ্বোধন।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ইএসডিও এর আয়োজনে চাকুরী মেলার উদ্বোধন করা হয়েছে।

২৭ শে নভেম্বর বৃহস্পতিবার  সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষনার্থীদের জন্য ইউনিসেফের  সহযোগিতায় ইএসডিও এর আয়োজনে চাকুরী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুচিকান্ত হাজং। দিনব্যপী ব্যাতিক্রমী এ মেলার আয়োজনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।
‎চাকুরী প্রত্যাশী, প্রশিক্ষক  ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিনত হয় মেলা প্রাঙ্গন। এ মেলায় মাধ্যমে ৬৮ জন প্রশিক্ষিত নারীর কর্মসংস্থান হয়েছে। এছাড়াও ৮ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন। ইএসডিও থেকে প্রশিক্ষণ নিয়ে এ মেলায় প্রায় ১৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষাণার্থী চাকুরীর প্রত্যাশায় নিবন্ধন করেন।
‎ইএসডিও-এএলপি প্রজেক্টের বরিশাল জেলার এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, মোঃ মানিক মিয়ার শুভেচ্ছা বক্তব্য  ও সঞ্চালনায় চাকুরী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল  লুসিকান্ত হাজং।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরুন নাহার মুন্নি উপ-পরিচালক মহিলা ও শিশুবিষয়ক  অধিদপ্তর, মোঃ সাহাবুদ্দীন সরদার উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, ইসমত আরা খানম, জেলা সমাজ সেবা কর্মকর্তা, সমাজসেবা  অধিদপ্তর, মোঃ আনোয়ার হোসাইন চিফ অব ফিল্ড অফিস, ইউনিসেফ বরিশাল বিভাগ, এছাড়া উপস্থিত ছিলেন ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তাবৃন্দ, বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষনার্থীরা। এবারের চাকুরী মেলায় ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
‎মেলায় নারীদের তৈরীকৃত পণ্যের স্টল, নানা রকম বাহারি পন্য প্রদর্শন করা হয়। গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রশিক্ষণার্থীরা বলেন,প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তারা। মেলায় আগত প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে দক্ষতা সম্পন্ন প্রার্থীকে বেছে নিতে বায়োডাটা সংগ্রহ করছেন উদ্যোক্তারা।
‎ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইএসডিও দক্ষ জনশক্তি তৈরীতে প্রশিক্ষণ প্রদান, চাকুরীর সংযোগ প্রদানসহ কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” এ জব ফেয়ার চাকুরী প্রত্যাশী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ তৈরী করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ