1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সততা, আচরণ ও প্রচারণায় বাবুগঞ্জ–মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সততা, আচরণ ও প্রচারণায় বাবুগঞ্জ–মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে

 

বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। এতে দলটির স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা ও হতাশা। প্রার্থী না থাকায় নির্বাচন কেন্দ্রিক কোনো দৃশ্যমান প্রচারণাও চলছে না বিএনপির পক্ষ থেকে।
অন্যদিকে জামায়াতে ইসলামী প্রায় ১০ মাস আগেই এ আসনে বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবরের নাম ঘোষণা করে। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, জামায়াতের মনোনীত প্রার্থী জহির উদ্দিন মুহাম্মদ বাবর প্রতিদিন বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় একাধিক উঠান বৈঠক ও গণসংযোগ করছেন। তিনি নিয়মিতভাবে স্থানীয় মানুষের খোঁজখবর নিচ্ছেন, সুখে-দুঃখে পাশে থাকছেন এবং অতীত সরকারের দুঃশাসন থেকে শুরু করে ৫ আগস্ট পরবর্তী সময়ের বিএনপির নৈরাজ্য—সব বিষয়ই ভোটারদের সামনে তুলে ধরছেন। তার সঙ্গে স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন।
অপরদিকে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা না করায় দলটির অভ্যন্তরে হতাশা বিরাজ করছে। মাঠে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এদের প্রার্থীরাও ইতোমধ্যে প্রচারণা জোরদার করেছেন।
বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম—যিনি দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি। এবি পার্টির প্রার্থী দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষেও নিয়মিত প্রচারণা চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা না করায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টি সুযোগ কাজে লাগিয়ে আসনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে তৎপরতা চালাচ্ছে। তবে বিএনপি প্রার্থী দিলে পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে এবং প্রতিযোগিতা আরও চ্যালেঞ্জিং হবে।
স্থানীয় বেশ কয়েকজন অরাজনৈতিক ব্যক্তি বলেন, “মার্জিত আচরণ, সাদাসিধে স্বভাব ও সততায় বাবর ভাই আমাদের কাছে অনন্য। তার কাছে চাষাভুষা থেকে শুরু করে ভিআইপি—সবাই সহজেই যেতে পারে। আমরা দলমত নির্বিশেষে বাবুগঞ্জ–মুলাদীবাসী আগামী নির্বাচনে এমন একজন জনসেবককে বিজয়ী দেখতে চাই।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ