1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল-৪ : ভোটারদের মন জয়ে হন্যে হয়ে ছুটছেন আবদুল জব্বার - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল-৪ : ভোটারদের মন জয়ে হন্যে হয়ে ছুটছেন আবদুল জব্বার

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ 0 বার সংবাদি দেখেছে

বিশেষ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাট) আসনে তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ে দিন রাত ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

প্রতিদিন তিনি হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাটের বিভিন্ন গ্রাম, বাজার, পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক, সাধারণ সভা, পথসভায় শুভেচ্ছা বিনিময় ও সমস্যার খোঁজখবর নিয়ে চলেছেন।
গণসংযোগের অংশ হিসেবে তিনি বিভিন্ন প্রান্তিক জনপদে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সরাসরি তাদের সঙ্গে কথা বলছেন। সাধারণ মানুষের জীবনযাত্রা, কৃষকদের সমস্যা, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবার সমস্যা সবকিছু মনোযোগ দিয়ে শুনছেন তিনি।
উক্ত এলাকার বাসিন্দারা জানান, বহুদিন পর এলাকায় কোনো প্রার্থী এত নিবিড়ভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে তাদের সবার মতামত মনোযোগ দিয়ে শুনে নোট করছেন তিনি।
গণসংযোগ চলাকালে মাওলানা আবদুল জব্বার বলেন, অত্র এলাকার মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি রাজনীতি করি মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য। আমি ছাত্রজীবন থেকেই অত্র অঞ্চলে সাংগঠনিক দায়িত্বপালনের সুবাধে এলাকাবাসীর জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে দেশে ন্যায়বিচার, শান্তি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা একটি সৎ, আদর্শিক ও জনকল্যাণমুখী নেতৃত্ব উপহার দিতে চাই।
ভোটার বলছেন , তারা উন্নয়ন, শান্তি ও সুশাসন চান। নতুন প্রজন্মের ভোটাররা কর্মসংস্থান, আধুনিক শিক্ষা ও প্রযুক্তি সুবিধা বৃদ্ধির দাবি জানান। নির্বাচন সামনে রেখে প্রতিদিনই বাড়ছে তার গণসংযোগের গতি। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও দেশের বিভিন্ন এলাকায় বসবাসরত হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাটবাসীর সাথে মতবিনিময় করে ব্যস্ত সময় পার করে আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাওলানা আবদুল জব্বার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ