1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঝালকাঠির নলছিটিতে সালিশ বৈঠকে বৃদ্ধকে মারধর - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঝালকাঠির নলছিটিতে সালিশ বৈঠকে বৃদ্ধকে মারধর

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৪ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিউজ ডেস্ক: ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠিতে সালিশির জন্য ডেকে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। গত বুধবার ১৯ নভেম্বর  সন্ধ্যায় সিদ্ধকাঠি হাইস্কুলের সামনে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তি বেলাল শরীফ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১৫ দিন আগে বেলাল শরীফের সাথে নয়ন খানের কথাকাটাকাটি হয়। ঘটনার পর   নয়ন ও তার চাচার কাছে বেলাল শরীফ ক্ষমাও চান। এরপরেও বুধবার স্থানীয় মণিমূল সরদার দুই পক্ষকে সালিশের জন্য ডাকেন। সালিশ চলাকালে নয়নের চাচা সবুজ খান হঠাৎ উপস্থিত সকলের সামনে বেলাল শরীফকে জুতো দিয়ে মারধর  শুরু করেন।

 

বেলাল শরীফ বলেন, নয়নের সাথে আমার দুই সপ্তাহ আগে কথা কাটাকাটি হয়েছিল এবং সেই কারণে  আমি ক্ষমা চেয়েছিলাম। কিন্তু মণিমূল সরদার আমাকে সমাধানের জন্য ডাকেন। সেখানে গেলে সবুজ খান অতর্কিতভাবে আমাকে মারধর শুরু করে। আমার ভাই ও ভাইয়ের ছেলেরা এগিয়ে আসলে তাদেরও হুমকি ধামকি  দেওয়া হয়।

মণিমূল সরদার বলেন, আমরা সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে ডাকেছিলাম। কিন্তু সালিশ শেষ হওয়ার আগেই সবুজ খান জুতো দিয়ে বেলাল শরীফকে মারধর করে। এটি খুবই অনাকাঙ্ক্ষিত ও আমাদের জন্য  অসম্মানজনক। পরে আমি দুই পক্ষকে বসিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি।

স্থানীয় দোকানদার আইয়ুব খতিব বলেন, মণিমূল সরদার আমার দোকানে সালিশ বসান। কথা বলতে বলতে হঠাৎ সবুজ খান জুতো দিয়ে বেলাল শরীফকে পেটাতে থাকে। এ ধরনের কাজ করা ঠিক হয়নি।

এদিকে বেলাল শরীফের ভাতিজা সবুজ শরীফ বলেন, আমার চাচাকে মারধরের পর আমরা সেখানে যাই। সবুজ খান আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

অভিযুক্ত সবুজ খান বলেন, বেলাল শরীফ আমার ভাতিযাকে মেরেছে সেজন্য আমি তাকে মেরেছি। কিন্তু সালিশের ভিতর বসে মারাটা উচিত হয়নি।

নলছিটি থেকে লোক ভাড়া করে এনে মারবে বলছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই। অভিযুক্ত সবুজ খান বলেন, সে আমার ভাইয়ের ছেলেকে মেরেছিল তাই আমি মেরেছি। তবে সালিশির মধ্যে বসে তার গায়ে হাত দেওয়া আমার ভুল হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা ও বিচার দাবি করেছে। থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ