1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে পুলিশ–ম্যাজিস্ট্রিসি সভা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে পুলিশ–ম্যাজিস্ট্রিসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালে পুলিশ–ম্যাজিস্ট্রিসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

সভায় বিচার কার্যক্রম গতিশীল করা, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়ায় পুলিশের সঙ্গে আদালতের পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আলোচ্যসূচিতে ছিল—পেন্ডিং প্রসেস জারির সমস্যা চিহ্নিত ও তা নিরসন, আদালতে সাক্ষী হাজির নিশ্চিতকরণ, সাক্ষীদের নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে উদ্ভূত ছোটখাটো জটিলতা দূরীকরণ, কারাগার থেকে বিচারাধীন আসামিদের সময়মতো আদালতে হাজির করা, ক্রোকি পরোয়ানা তামিল নিশ্চিত করা, আদালত অঙ্গন ও বিচারক–কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে আলামত হাজির, দ্রুত মামলার নিষ্পত্তি, যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ এবং আদালত চলাকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা, স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত) ও যুগ্ম জেলা জজ রুবাইয়া আমেনা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিহাবুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা শারমিন ইভা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদুল হক,পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, অতিরক্ত পুলিশ সুপার মোঃ আলাউদ্দিন, বরিশাল জেলার সিভিল সার্জন মঞ্জুরি এলাহী ,। জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি নাজিম উদ্দিন আহমেদ পান্না, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মীর্জা রিয়াজ হোসেন, শহীদ হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ বাবলু সহ বিভিন্ন আদালতের কর্মকর্তা–কর্মচারী।

সভায় আলোচনা শেষে বিচার প্রক্রিয়া আরও কার্যকর ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ