1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
‎বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নেছার উদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

‎বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নেছার উদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা

  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ আসনে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই অংশ হিসেবে আজ বিকেল ৩টায় উজিরপুরের বামরাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা নেছার উদ্দিনকে সমর্থন জানিয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

‎সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ডা. তোফাজ্জল হোসেন সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের প্রার্থী মাওলানা নেছার উদ্দিন।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান, অধ্যক্ষ মোবারক আলী ফারুকী, মাওলানা ইলিয়াস হোসেন মমিনি প্রমুখ। বক্তারা বলেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও ইসলামপন্থী নেতৃত্ব এখন সময়ের দাবি। ইসলামী আন্দোলনের প্রার্থীগণ দেশপ্রেম, সততা ও জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নেছার উদ্দিন বলেন, “যুবসমাজ এখন পরিবর্তন চায়। তারা আগামী নির্বাচনে ইসলামকেই বেছে নেবে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেবে ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে উজিরপুর ও বানারীপাড়ার অবহেলিত এলাকাগুলোর উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, মাদক নির্মূল এবং সেবা–নির্ভর রাজনীতি প্রতিষ্ঠাকে তিনি প্রধান অগ্রাধিকার দেবেন।

‎মতবিনিময় সভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সভাস্থলে জনসাধারণের ব্যাপক উপস্থিতি ইসলামী আন্দোলনের প্রার্থী নিয়ে এলাকার তৃণমূলের আগ্রহকে স্পষ্ট করে তোলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ