1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
তারেক রহমানের জন্মদিনে বরিশালে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

তারেক রহমানের জন্মদিনে বরিশালে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা, মহানগর ও প্রজন্ম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ–সভাপতি নুরুল আলম ফরিদ ও জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আজিজুল হক আক্কাস।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মহসিন মোর্শেদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইসরাইল পণ্ডিতসহ সংগঠনের নেতাকর্মীরা।

রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, আমরা ত্যাগের মাধ্যমে আমাদের নেতার জন্মবার্ষিকী পালন করতে চাই। যাতে করে তরুণ প্রজন্মকে মানবিক কাজের সঙ্গে যুক্ত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ কার্যকর ভূমিকা রাখে।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং বিভিন্ন প্রজাতির চারা বিতরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ