1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গৌরনদীতে সরকারি অফিসে আত্মহত্যার চেষ্টা: ভাইরাল নুপুর আক্তার জেলহাজতে - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গৌরনদীতে সরকারি অফিসে আত্মহত্যার চেষ্টা: ভাইরাল নুপুর আক্তার জেলহাজতে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার সময় আটক হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নুপুর আক্তার (৩৫)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ঘটনাটির পর থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শারীরিক প্রতিবন্ধী নুপুর আক্তার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আব্দুর রশিদ সরদারের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী জিএম আব্দুর রব জানান, ১৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে তিনি যোহরের নামাজ আদায় করতে অফিস কক্ষে তালা না লাগিয়ে বের হন। এ সুযোগে নুপুর আক্তার অফিসে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করেন।
এ সময় কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখে চিৎকার করলে অন্যান্য স্টাফ এগিয়ে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে ইউএনও’র নির্দেশে নুপুরকে পুলিশে সোপর্দ করা হয়।
গৌরনদী মডেল থানার এসআই মো. অলিউল্লাহ জানান, নুপুর আক্তারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় চুরি ও প্রতারণার অভিযোগে দুটি এবং যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে।
সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিয়ে করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “আত্মহত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নুপুর আক্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ