1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বামরাইল ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বামরাইল ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বামরাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপির অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি, বরিশাল- ২ আসন, উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বামরাইল ইউনিয়নের মুগাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে বামরাইল ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম শাহজাহানের সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহিন সিকদারের সঞ্চালনায় অফিস উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন জগলু, উপজেলা যুব দলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজ হাওলাদার, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বামরাইল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মহসিন সরদার, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সবুজ সরদার, ৬ নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া যুবদলের আহবায়ক মোঃ সুমন মিয়া, উজিরপুর পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হিরন, বামরাইল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জালিস সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহবুব গোমস্তা, সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার, সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব,উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুুম খান,উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম রাড়ী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির সরদার। আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী-পুরুষসহ হাজার হাজার নেতাকর্মী। ওয়ার্ড বিএনপির অস্হায়ী বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের সমাবেশের আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসলে মহা সমাবেশে পরিনত হয়।। মহা সমাবেশে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু বক্তব্য কালে বলেন বামরাইল ইউনিয়নের সকল নেতাকর্মীকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেন এবং তিনি আরও বলেন নেতার বাড়ী কর্মীদের যেতে হবেনা, নেতা কর্মীদের বাড়ী যাবে, আমি এমন নেতা হতে চাইনা যে জনগনের থেকে দুরে সরিয়ে রাখে, আমি জনগনের সেবা করতে চাই৷ আমি আপনাদের সেবা করতে চাই। আমি একা কিছু করতে পারবনা আপনাদের সকলের সাহায্য সহযোগিতা চাই। এছাড়াও তিনি সকল নেতাকর্মীদের তারেক জিয়া হয়ে প্রচার প্রচারণা ও ভোট চেয়ে দোয়া প্রার্থনা করার জন্য নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ