1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়-কেন্দ্রীয় টিম - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়-কেন্দ্রীয় টিম

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩১ 0 বার সংবাদি দেখেছে

অতশী তালুকদার , ববি প্রতিনিধি: ২০১১সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কমিটি হয়েছে মাত্র একবার।

২০১৬ সালে গঠিত কমিটি বিলুপ্ত হয় ২০২৪ সালের ৮ অক্টোবর। চলতি বছরের ১১ মে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী,যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুনকে ববি ছাত্রদলের নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

কমিটি গঠনের জন্য ববি শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে একাধিকবার আলোচনা করেছে কেন্দ্রীয় টিম।চলতি বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করেন তারা।ছাত্রদলের কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় টিম। টিম প্রধান মো. জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন,”বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল‌‌। ইতোমধ্যে বিভিন্ন ইউনিটে কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে,যা সকলের কাছে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে।বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও হবে স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়।

যারা সদস্য ফরম পূরণ করেছেন তাদের তথ্য যাচাইয়ের পর ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা  নির্বাচনে ভোট দিতে এবং অংশগ্রহণ করতে পারবেন।

আমরা দেখতে পাচ্ছি, একটা কুচক্রী মহল নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে।তারা চায় না যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরা দায়িত্বে আসুক।

কিন্তু আমরা আমাদের জায়গায় অনড়, কোনো অপশক্তি ছাত্রদল ও বিএনপিকে অতীতেও কুলশিত করতে পারেনি, এখনও পারবে না।

আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলীয় নির্দেশনা অনুযায়ী অতি দ্রুতই বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের কাছে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শিক্ষার্থী বান্ধব সাংগঠনিক রূপ দেব।##

অতশী তালুকদার , ববি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ