1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ৯নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিল এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ৯নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিল এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ জলিল এর ৩৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মেজর এম.এ জলিল স্মৃতি ফলকে পুস্পস্থপক অর্পন,আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর সকাল ১০ টায় উজিরপুর উপজেলা মেজর এম.এ জলিল স্মৃতি পরিষদের আয়োজনে পৌরসভা ৬নং ওয়ার্ডে মেজর এম.এ জলিল নূরানী হাফেজী মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় বরিশাল বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক বিভাগীয় পরিচালক ডাঃ আবদুর রহিম এর সভাপতিত্বে ও উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাঈনুল আহাদ মামুন সিকদার এবং আলী হোসেন সিকদার রুপক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলি সুজা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সম্মানিত অতিথির বক্তৃতা করেন পটুয়াখালী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ এস এম আবুল হাসান। এছাড়াও বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম এ জাকারিয়া,বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর ৩৬তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।এসময় বক্তারা বলেন,আওয়ামী দুঃশাসন ও নির্যাতিতার শিকার,মুক্তিযুদ্ধের সন্মান ও সন্মাননা এবং খেতাব বঞ্চিত স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ জলিল এর সন্মান ও সন্মাননা খেতাবের দাবি জানানো হয়। এছাড়াও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর বিশেষ অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়। এসময় আবেগে আপ্লূত হয়ে পরে বীর মুক্তিযোদ্ধারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ