1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা বজলু’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা বজলু’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও একই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান এবং তার পরিবারের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে জমি দখল, অনলাইন মাধ্যমে অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন একটি ভুক্তভোগী পরিবার।

সোমবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন পরিবারের সদস্যরা। এসময় তাঁরা ষড়যন্ত্রের হোতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য এ্যাডভোকেট সাবরিনা ইসলাম রূপা বলেন, তাঁর আপন চাচাতো বোন সোহেলী পারভীন বিজলী অনলাইন চ্যানেলে তাঁর ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

তিনি বলেন, তাঁর বাবা রফিকুল ইসলাম ও চাচা বজলুর রহমান যৌথভাবে এবং পৃথকভাবে বিভিন্ন জমি ক্রয় করেন। সেই জমিতে নির্মিত ৪ তলা ভবনের অংশ অনুযায়ী তারা বসবাস করছেন। বি.এস জরিপে দাগ নং-১৮২৫৪ ও ১৮২৪২-এ তাঁদের বাবার নামে বৈধ রেকর্ড থাকা সত্ত্বেও সেই জমি ভোগদখলে বাধা সৃষ্টি করা হচ্ছে।

বাবার মৃত্যুর পর ২০১৪ সালের একটি জাল দলিল তৈরির মাধ্যমে তাঁদের জমি দখলের চেষ্টা করছেন প্রভাবশালী বজলুর রহমান। শুধু তাই নয়, এসব অনিয়ম এবং অন্যায়ের প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে একাধিক জিডি, নন-জিআর ও সি.আর মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

রূপা আরও বলেন, “আমরা বৈধ কাগজপত্র নিয়ে বসতে প্রস্তুত, কিন্তু অপপ্রচারকারীদের কাছে বৈধ কাগজ না থাকায় তারা হুমকি-ধামকি এবং মামলা দিয়ে হয়রানি করছে।”

পরিবারের সদস্য মো. সাইদুর রহমান টিপু তার লিখিত বক্তব্যে বলেন, তিনি ২০১৮ সালের ২২ মার্চ বজলুর রহমানের কাছ থেকে ৪.৬০ শতাংশ জমি বৈধ দলিলের মাধ্যমে ক্রয় করেন। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তিনি বহুদিন জমিতে কোনো স্থাপনা দিতে পারেননি।

সরকার পরিবর্তনের পর সীমানা প্রাচীর নির্মাণ করলে তা ভাঙার হুমকি দেন বজলুর রহমান ও তার পরিবারের সদস্যরা। মিথ্যা মামলা ও অপপ্রচার চালিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।

মা আনোয়ারা বেগমের পক্ষে বক্তব্য দিয়ে ছেলে ইমরান হোসেন রনি বলেন, আমাদের পৈত্রিক ১.৮০ শতকের মধ্যে এখনও .৯০ শতক জমি আমার মায়ের নামে রেকর্ডভুক্ত। জমি বুঝে নিতে গেলে মামলা, হুমকি ও অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, “বজলুর রহমান রাজনৈতিক ও আর্থিক প্রভাব ব্যবহার করে পরিবারের অংশীদারদের বৈধ সম্পত্তি দখলের চেষ্টা করছে। আমরা আইনের সঠিক তদন্ত ও বিচার চাই।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ