1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে মিষ্টি বিতরণে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে মিষ্টি বিতরণে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে

পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে গুরুতর আহত রবিউল শেষ পর্যন্ত মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আগরপুর স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর ছাত্রদলের এক পক্ষ আগরপুর স্টেশনে মিষ্টি বিতরণ শুরু করে। অভিযোগ রয়েছে, অন্য পক্ষকে আমন্ত্রণ না দেওয়ায় দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

গুরুতর আহত রবিউলকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ