1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল-৪ আসনে তরুণদের কাছে বিএনপির কেন্দ্রীয় নেতা রাজিব আহসান ব্যাপক জনপ্রিয় - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল-৪ আসনে তরুণদের কাছে বিএনপির কেন্দ্রীয় নেতা রাজিব আহসান ব্যাপক জনপ্রিয়

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩২১ 0 বার সংবাদি দেখেছে

এস এম শাহ আলম, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ঠিক সেই সময়েই বরিশাল-৪ আসনে বিএনপির রাজনীতিতে এক উদীয়মান ও জনপ্রিয় নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। সাহসিকতা, সংগঠনী দক্ষতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলাকার তরুণদের কাছে একজন অনুপ্রেরণাদায়ী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

মাঠপর্যায়ের রাজনীতি থেকেই রাজিব আহসানের রাজনৈতিক যাত্রা শুরু। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করে কাজ করে আসা এই নেতার সংগঠনী দক্ষতা অল্প সময়েই তাকে দলীয় পর্যায়ে সুপরিচিত করে তোলে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে জনসেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করায় তিনি দলের ভেতরেও প্রশংসিত হয়েছেন।

তরুণদের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও সমাজ গঠনে রাজিব আহসানের নিবিড় মনোযোগ তাকে এলাকার তরুণ সমাজের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। তিনি নিয়মিত তরুণদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করেন। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করতেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

সরল জীবনযাপন, শোভন আচরণ, সততার চর্চা ও আদর্শিক অবস্থান—সব মিলিয়ে রাজিব আহসান আজ বরিশাল-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে একটি শক্তিশালী বিশ্বাসযোগ্য নাম। তরুণদের মাঝে তার জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে, যা আগামীর রাজনীতিতে তাকে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ