1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল বিভাগীয় কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামি মহা সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল বিভাগীয় কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামি মহা সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৮১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিনিধি: বরিশাল বিভাগীয় কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে ১৯ নভেম্বর, বুধবার সকাল ৯টা থেকে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দিনব্যাপী উলামা–মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের প্রখ্যাত উলামা ও মাশায়েখরা উপস্থিত থাকবেন। আয়োজকদের আশা, কমপক্ষে ২৫–৩০ হাজার মানুষ অংশগ্রহণ করবেন।

বিদেশি অতিথিদের মধ্যে থাকবেন আল্লামা ইলিয়াস গুম্মান (পাকিস্তান) এবং আল্লামা হোসাইন আহমদ পালংপুরী (ভারত)। দেশীয় উলামা ও মাশায়েখদের মধ্যে থাকবেন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব, চরমোনাই), মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ), মাওলানা মুহাম্মদ মামুনুল হক (শারদুল হাদিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা), মাওলানা জিকরুল্লাহ খান (মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম, ফরিদাবাদ, ঢাকা), মুফতী রেজাউল করিম আবরার, মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব, মধুপুর), মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), মাওলানা ওবায়দুল্লাহ হামজা (প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদীস, জামিয়াতুন নূর, চট্টগ্রাম), মুফতী সাখাওয়াত হুসাইন রাজী (মুহাদ্দিস ও শুরা সদস্য, জামিয়া কুরআনিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা) এবং মাওলানা হামযা শহীদুল ইসলাম (চেয়ারম্যান, আল-মারকাযুল ইসলামী, ঢাকা, সহ আরও বিশেষ মেহমানগণও উপস্থিত থাকবেন।

সম্মেলনের মূল লক্ষ্য হলো কোরআন ও হাদিসের আলোকে ইসলামী শিক্ষার প্রসার, নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ করা। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, মঞ্চ ও প্যান্ডেল স্থাপন করা হয়েছে। দুপুরে অংশগ্রহণকারীদের জন্য মেহমানদারীরও ব্যবস্থা করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

সূত্র: মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি, বরিশাল বিভাগীয় কওমি মাদরাসা ঐক্য পরিষদ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ