1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মির্জাগঞ্জের সুবিদখালিতে চাঁদা না দেয়ায় ঠিকাদারের উপর হামলার অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মির্জাগঞ্জের সুবিদখালিতে চাঁদা না দেয়ায় ঠিকাদারের উপর হামলার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বশির আলম (৪২) নামে এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ০৯ টার দিকে উপজেলার সুবিদখালী বাজারের নান্নু মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বশির আলম উপজেলার ৪নং দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইউনুস আলী শিকদারের ছেলে এবং পেশায় একজন ঠিকাদার। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত বশির জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশে ফিরে প্রায় পাঁচ বছর ধরে ঠিকাদারি কাজ করে আসছেন। তিনি অভিযোগ করেন, সরকার পতনের পর থেকে বিএনপি নামধারী একটি গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছে। এ চক্রের মূল হোতা হিসেবে তিনি মির্জাগঞ্জের ছাত্রদল নেতা মোখলেসুর রহমানের নাম উল্লেখ করেন।

বশিরের দাবি, মোখলেসুর রহমান প্রায়ই তার সহযোগী মাদক ব্যবসায়ী সাইফুল বাহিনী দিয়ে তাকে ও তার পরিবারকে খুন জখমের হুমকি দিতেন। এছাড়াও সাইফুল বিগত দিনে মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল খাটেন

ঘটনার দিন রাত প্রায় নয়টার দিকে বশির নান্নু মার্কেট এলাকায় পেয়ারা কিনতে গেলে মোখলেসের নির্দেশে তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে বশিরকে পিটিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ