1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আ'লীগের সন্ত্রাস,নৈরাজ্য ও লকডাউন প্রতিহত করার লক্ষ্যে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আ’লীগের সন্ত্রাস,নৈরাজ্য ও লকডাউন প্রতিহত করার লক্ষ্যে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৭৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন প্রতিহত করার লক্ষ্যে উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ অবস্থান কর্মসুচী পালন করেছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসুচী করেছে নেতাকর্মীরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মোঃ নজরুল ইসলাম , মোঃ মামুন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী, মহিলা দলের সম্পাদিকা মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদিকা খালেদা আক্তার তারা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ সবুজ ও কালাম ফরাজী, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব,যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান ভূইয়া, মোঃ নুরুজ্জামান, শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ আকাশ বালীসহ শত শত নেতাকর্মী। উল্লেখ্য স্বৈরাচার শেখ হাসিনার নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ কর্তৃক সাড়া দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য লকডাউন ঘোষণা দেয়। এদিকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করে। এসময় পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যেকে প্রতিহত করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন রাজপথে প্রহরায় থেকে আওয়ামী লীগের সকল অপশক্তিকে রুখে দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ