1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পৌর বিএনপির উদ্যোগে আ'লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পৌর বিএনপির উদ্যোগে আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে উজিরপুর চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস বালী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, মোঃ মামুন সিকদার, মোঃ সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী, সদস্য মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সম্পাদিকা মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদিকা খালেদা আক্তার তারা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ সবুজ ও কালাম ফরাজী, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার,সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব,যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান ভূইয়া, মোঃ নুরুজ্জামান, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ বাচ্চু রাড়ী,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী উল্লেখ্য স্বৈরাচার শেখ হাসিনার নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ কর্তৃক সাড়া দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আগামী ১৩ নভেম্বর লকডাউন ঘোষণা দেয়। এদিকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। এসময় পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যেকে প্রতিহত করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন রাজপথে প্রহরায় থেকে আওয়ামী লীগের সকল অপশক্তি রুখে দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ