1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অফসোনিন কর্তৃপক্ষ ও শ্রমিকদের সভা সমঝোতা ছাড়াই শেষ, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অফসোনিন কর্তৃপক্ষ ও শ্রমিকদের সভা সমঝোতা ছাড়াই শেষ, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা

  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072
নিউজ ডেস্ক: বরিশাল জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভায়ও সমাধান হয়নি নগরীর অপসো স্যালাইন ফার্মার ছাঁটাই হওয়া শ্রমিকদের দুই দফা দাবির বিষয়টি। ফলে সড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
বুধবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান, বরিশাল জেলা বাসদের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বরিশাল মহানগর বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, অপসো স্যালাইন ফার্মার পক্ষে আবু সাইদ, অনিন্দ কুমার সরকার ও আইনজীবী আবু রায়হান। শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইমাম হোসেন খোকন, ওমর তমাল ও জাহাঙ্গীর আকন।
সভায় অপসো স্যালাইন কর্তৃপক্ষ জানায়, গত তিন বছর ধরে ইউনিটটি লোকসানে রয়েছে। এ কারণে কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে নগরীর জাগুয়ায় নতুন একটি কারখানা নির্মাণের কাজ চলছে, যার ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। সেটি চালু হলে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনরায় কাজে নেওয়া হবে বলে আশ্বাস দেন তারা।
অন্যদিকে শ্রমিকরা, বাসদ ও বিএনপি নেতারা অভিযোগ করেন, কোনো নোটিশ ছাড়াই আকস্মিকভাবে ৫৭০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে এবং তাদের বকেয়া পাওনাও পরিশোধ করা হয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। মানবিক দৃষ্টিকোণ থেকে শ্রমিকদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।
সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভায় ছাঁটাই শ্রমিকদের প্রশংসাপত্র প্রদান, নতুন কারখানায় নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
তবে সভায় দুই দফা দাবি না মানায় শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সভা শেষে তারা নগরীর বগুড়া রোডে অবস্থিত অপসো স্যালাইন কারখানার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে বরিশাল নগরীর অপসো স্যালাইন ফার্মার পাঁচ শতাধিক ছাঁটাই শ্রমিক দুই দফা দাবিতে সড়কে অবস্থান করছেন। তাদের দাবিগুলো হলো, অন্যায় ও বেআইনি ভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল করা। অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ