1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গুলশানে খুন বরিশাল বাউফলের ছাত্রদল নেতা সৌরভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মোনাজাত মেহেন্দিগঞ্জে ১৫টি অসহায় পরিবারে নতুন ঘর ও ছাগল উপহার দিলেন দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বার উজিরপুরে ওয়ার্ড বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ববিতে ছাত্রদলের প্রথম কাউন্সিল সম্পন্ন: তিন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত বরিশালের শায়েস্তাবাদ রামকাঠি খেয়াঘাট আড়িয়াল খা নদীর ছোবলে উজিরপুরের উপজেলা যূবদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত উজিরপুরে জমি বিরোধে হামলায় আহত-শিশু ও বৃদ্ধা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫ পালিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ও মানিককাঠি গ্রামে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গুলশানে খুন বরিশাল বাউফলের ছাত্রদল নেতা সৌরভ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৪ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল ব্যুরো ॥ঢাকার গুলশানে পরিকল্পিতভাবে খুন হয়েছে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ছাত্রদল নেতা সৌরভ। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, সৌরভ গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান লেকের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একাধিক ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যা বলে দাবি করেছেন, বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা হুমায়ুন কবির।

তিনি বলেন, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী— দুঃসময়ের একজন সাহসী সৈনিক।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ সৌরভের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিহত সৌরভ ছিলেন বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সাহসিকতার সঙ্গে যুক্ত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ