1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে  দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ ২০ লাখ টাকাসহ ১ নারী আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে  দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ ২০ লাখ টাকাসহ ১ নারী আটক

  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৬১ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এসময় তার হেফাজত থেকে ০৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২৫০ মিলিলিটার মদ এবং মাদক বিক্রয়ের নগদ অর্থ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।

বিএমপি কাউনিয়া থানার এসআই মোঃ রাশিক মুরাদ অভির নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম ও মোবাইল-০৩ ইউনিটের অফিসার ও ফোর্স ৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিসিসি ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে মোহাম্মদপুর এলাকার একতলা টিনসেট ভবন থেকে শিল্পি বেগম (৩৮) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মোঃ সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী। শিল্পি বেগমের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শিল্পি বেগমের স্বামী ও মূল অভিযুক্ত মোঃ সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২) বর্তমানে পলাতক রয়েছে।

পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ