1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি আলহাজ হজরত মাওলানা জাকারিয়া হামিদ। মুজাহিদ কমিটির সদস্য মোঃ আঃ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুল হক, লন্ডন এক্সপ্রেসের পরিচালক মোঃ নুরুল ইসলাম মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরকাউয়া ইউনিয়ন সভাপতি আলহাজ মোঃ আহম্মদ তালুকদার, সহ-সভাপতি আলহাজ মোঃ আলতাফ হোসেন হাওলাদার, সেক্রেটারি মোঃ আফজাল হোসেন প্রমুখ। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত গণ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এবং স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ