1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে গভীর রাতে শিক্ষিকার ঘরে চুরি,  নগদ টাকা ও স্বর্ণালংকার লুট - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে গভীর রাতে শিক্ষিকার ঘরে চুরি,  নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে গভীর রাতে এক স্কুল শিক্ষিকার বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীর রাতে এই চুরির ঘটনাটি ঘটে বলে জানা গেছে। চোরের দল ঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী শামসুন্নাহার বেগম বাবুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি জানান, ঘটনার রাতে তিনি তাঁর দুই কন্যা সন্তানসহ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরেরা ঘরের ভেন্টিলেটরের ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করে আলমারির তালা ভেঙে নগদ প্রায় ২৫ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন নিয়ে যায়।

ভোরে ফজরের নামাজের পর ঘুম থেকে উঠে শামসুন্নাহার বেগম দেখতে পান ঘরের আলমারি খোলা ও ঘরজুড়ে জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তিনি স্থানীয়দের সহায়তায় বাবুগঞ্জ থানায় বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বাবুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির ঘটনাটি তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে রহমতপুরসহ আশপাশের এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গেছে। তারা বলেন, “প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে, অথচ পুলিশের টহল তেমন চোখে পড়ে না।” এলাকাবাসী এসব অপরাধ দমনে রাত্রীকালীন টহল বৃদ্ধি ও স্থানীয়ভাবে পাহারা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন।

এদিকে, শিক্ষিকা শামসুন্নাহার বেগম এ ঘটনায় আতঙ্কিত ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ