
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামের নতুন হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতিসাধণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উজিরপুর উপজেলার গড়িয়া নতুন হাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আসবাবপত্র, মালামালসহ ৪টি দোকান ভস্মীভূত হয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন আগুন দেখে উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর মডেল থানা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ততক্ষনে ৪টি দোকানে মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় কোটি টাকার ক্ষতি হয়। সরেজমিনে গিয়ে জানা যায় মোশাররফ হোসেনের বিকাশ ও ভ্যারাইটিজ ষ্টোর এর দোকান পুরে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। মেহেদী হাসানের ( সিকদার এন্টারপ্রাইজ),স্যানিটারি রড-সিমেন্ট ও হার্ডওয়্যারের দোকান পুরে প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষতি হয়। সাখাওয়াত হোসেন এর ফার্মেসি ও ঢেউটিন এর দোকান পুরে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়। আনোয়ার হোসেন খানের ফলের দোকান ও ভ্যারাইটিজ ষ্টোরের দোকান পুরে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে মেহেদী হাসান জানান বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ৩৮ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো। এ ভয়াভহ অগ্নিকান্ডে তিনি স্বর্বস্ব হারিয়েছেন। ব্যবসায়ীরা ভাড়ার দোকানে ব্যবসা করতো। এছাড়াও ফাষ্ট সিকিউরিটি ব্যাংকে আগুন লেগে ব্যপক ক্ষতি হয়েছে বলে জানান ।