1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭২৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার বেলা ১১ টায়, উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা সমবায় কর্মকর্তা রিয়াদ খানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মাইনুল হোসেন খানের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহেশ্বর মন্ডল। এছারাও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ নুর হোসেন । শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । জাতীয় পতাকা উত্তোলন ও র‍্যালি শেষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা তাতী সমিতির সহ-সভাপতি মোঃ সাহিন মিয়া, দক্ষিণ কারফা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সহ-সভাপতি মনিকা রানী বৈদ্য সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ