1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সন্ধ্যা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রোমাঞ্চকর নৌকা বাইচ অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সন্ধ্যা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রোমাঞ্চকর নৌকা বাইচ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৫৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীতে আভাস ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রোমাঞ্চকর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় সন্ধ্যা নদীর শিকারপুর সরকারী শেরে- বাংলা ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু  করে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম,এ জলিল সেতু পর্যন্ত নৌকা বাইচ শেষ হয়। ৬ টি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন ও জাতীয় জাদুঘরের জনশক্তি বিভাগের কীপার আসমা ফেরদৌসি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহেশ্বর মন্ডল, আভাস কর্মকর্তা মো শহিদুল ইসলাম, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম সহ জেলা,উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। ।নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য নদীর দুই পাশে ও নদীতে ভিবিন্ন সাঝে সজ্জিত ছিল ট্রলার, নৌকাসহ হাজার হাজার শ্রোতা উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় শেষে অংশগ্রহণ কারি বিজয়ী প্রথম শেরে-বাংলা একে ফজলুল হক দল, দ্বিতীয় মেজর এম এ জলিল, তৃতীয় জুলাই যোদ্ধা সহ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ কারিদের পুরুষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সকল উপস্হিত অথিতি বৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ