
বাকেরগঞ্জ প্রতিনিধি: আওয়ামিলীগের ২০০৬ সালের লগি বৈঠার তান্ডরেব মাধ্যমে হত্যা ও হত্যার পরে লাশের উপর নিত্যকারি খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বরিশালের বাকেরগঞ্জ জামায়াতে ইসলামির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) আছর বাদ বাকেরগঞ্জ থানা মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, পৌরসভার আমির মাওলানা নুরুল হক। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী দল শান্তিপূর্নভাবে সমাবেশের আয়োজন করে। আওয়ামীলীগ দলের প্রধান সৈরাচার শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী তাদের সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে সমাবেশে আগত জনতার উপর হামলা চালায়। সন্ত্রাসী দল আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা নিয়ে সারা দেশে মানুষ হত্যার তান্ডব চালায়। হামলা চালিয়ে জামায়াত শিবিরের বেশ কয়েকজন লোককে পিটিয়ে মেরে ফেলে। শুধু মেরেই ক্ষ্যান্ত হয়নি তারা লাশের উপরে উঠে নিত্য করে। এই সন্ত্রাসী হামলায় যারা শহিদ হয়েছেন তাদের পরিবার আজও বিচার পায়নি। হত্যাকারী সন্ত্রাসীদের ও হুকুমদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, উপজেলা অফিস ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, উপজেলা মিডিয়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন, পৌর সেক্রেটারি আব্দুল হাই আল হাদি, উপজেলা যুব বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাওন, উপজেলা শিবির সভাপতি মাহাদি হাসানসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা সমর্থক মিছিলে অংশ নেয়।