1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার জীবিত ও মৃত ওয়ারিশদের তথ্যাদি সোনালী ব্যাংকে MIS করার নির্দেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার জীবিত ও মৃত ওয়ারিশদের তথ্যাদি সোনালী ব্যাংকে MIS করার নির্দেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের

  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫২১ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক ওয়ারিশদের পিতা, মাতা, সন্তান, স্ত্রীদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন শিস্টেম (MIS) সফটওয়্যারে সংরক্ষনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ-২ শাখা সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নিলা প্রঙ্গাপন জারী করেছে। ২২ অক্টোবর থেকে প্রজ্ঞাপন জারি করেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।। বীর মুক্তিযোদ্ধার জীবিত, মৃত ওয়ারিশদের তথ্যাদি প্রজ্ঞাপন জারি থেকে দুই মাসের মধ্যে অন্তর্ভুক্তি  নিশ্চিত করে এ মন্ত্রণালয় কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে । । মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারিতে উল্লেখ্য জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পারিবারিক সনদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিশ সনদ আপলোড করতে হবে। জীবিত ও মৃত ওয়ারিশের তথ্য পৃথকভাবে এন্টি করার অপশন রয়েছে (কপি সংযুক্ত) জীবিত সকল ওয়ারিশেদের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র যাচাইপুর্বক ভেরিফাই করে ওয়ারিশদের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। মৃত ওয়ারিশের ক্ষেত্রে ওয়ারিশদের মৃত্যু  সনদ, মৃত্যুর তারিখ অন্তর্ভুক্তি করতে হবে। সেক্ষেত্রে মৃত ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের প্রয়োজন নাই । সকল ক্ষেত্রে একাধিক ওয়ারিশদের তালিকা অন্তর্ভুক্ত করতে হবে । বীর মুক্তিযোদ্ধা সন্মানি ভাতা বিতরণ কমিটির সদস্য সচিব হিসাবে ব্যবস্হাপক, সোনালী ব্যাংক পিএলসি উল্লিখিত তথ্য এন্টি করবেন এবং সভাপতি হিসেবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার অনুমোদন করবেন। উজিরপুর সোনালী ব্যাংক এর ম্যানেজার মনডীপ বেপারী জানান ২৬ অক্টোবর প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি এখন পর্যন্ত কোন মুক্তিযোদ্ধাদের তথ্য পাইনি । উজিরপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের ওয়ারিশের তথ্য দেয়ার জন্য অনুরোধ করেন তিনি । উজিরপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন চিঠি পেয়েছি এবং সকল জীবিত মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের জানিয়ে দেয়া হচ্ছে বলে জানান ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ