1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হিজলায় যুবদলের র‌্যালি ও সমাবেশ। - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হিজলায় যুবদলের র‌্যালি ও সমাবেশ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৯৩ 0 বার সংবাদি দেখেছে

হিজলা প্রতিনিধিঃ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের হিজলায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন ও সদস্য সচিব আমির বাঘা’র নেতৃত্বে র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু। উপজেলার খুন্না বাজার থেকে শুরু হওয়া র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন করে জাতীয় উন্নয়নে কাজ করবে। এতে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরো বলেন,যুবদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো অভাব থাকবে না। আমাদের হিজলা উপজেলা যুবদলের মধ্যে কোনো বিভাজন নেই।দল যাকে মনোনয়ন দিবে আগামী নির্বাচনে আমরা সবাই তার হয়ে ধানের শীষের জন্য কাজ করবো।তারা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেন কোনো স্বৈরাচারের দোসর ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে,সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আমির বাঘা।

সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন হিজলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ