1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মেয়ে প্রেমিকের সঙ্গে পালানোয় বাবুগঞ্জে মায়ের আত্মহত্যা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মেয়ে প্রেমিকের সঙ্গে পালানোয় বাবুগঞ্জে মায়ের আত্মহত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে কলেজপড়ুয়া মেয়ের প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় অপমান ও মানসিক ভারসাম্যহীনতায় এক বিধবা মা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ বছরের এক কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে গৌরনদী এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানা জানি হলে মেয়েটির মা সেই বিয়েতে রাজি হননি। তবে গত ২২ অক্টোবর বিকেলে মেয়েটি বাড়ির কাউকে না জানিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকে মেয়েটির মা (৬০) চরম মানসিক চাপ ও লজ্জায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ