1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০১০ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামে ঢাকায় মাদক সহ মাদক মামলার আসামীর স্বীকার উক্তি অনুযায়ী তালাবদ্ধ ঘরের ভিতরে অভিযান চালিয়ে ট্রাংক থেকে ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথ বাহিনী। ২০ অক্টোবর সোমবার রাত সারে ৮ টার সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে বলে জানাগেছে ।স্হানীয় ও মামলা সুত্রে জানাযায় উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামের ৭ নং ওয়ার্ডের বটতলা তালুকদার বাড়ীর মৃত মোঃ মোকলেছ হাওলাদারের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ রফিক হাওলাদার (৪৫) এর বসত ঘরে বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের সেনাবাহিনীর মেজর জিহান উদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অস্ত্র উদ্ধারের অভিযানকালে ঘটনাস্থলের বাসার ভিতরে ট্রাংকের মধ্যে হতে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানকালীন রফিকের বাসা তালাবদ্ধ ছিল এবং বাসায় কেউ ছিলেন না মর্মে জানা যায়। উল্লেখ্য যে, বর্নিত বাসার মালিক রফিক হাওলাদার (৪৫) কিছুদিন আগে ঢাকাতে মাদক সহ গ্রেপ্তার হয়ে মাদক মামলা জেলহাজতে আছেন বলে জানা যায়। আসামী মাদক ব্যবসায়ী রফিকের দেওয়া তথ্যর ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয় মর্মে জানা যায়। সেনাবাহিনী ও উজিরপুর মডেল থানা পুলিশ মিলে আভিযানিক দল অভিযান করে অস্ত্র উদ্ধার করেন । এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন এলাকায় মাদক বিক্রি করে থাকেন এবং তার অনেক মাদক বিক্রির করার সহকারী রয়েছেন। এব্যপারে যৌথ অভিযান কারীর পক্ষে উজিরপুর মডেল থানার এস আই মোঃ মাহাফুজুর হাসান অস্ত্র জব্দ ও বাদী হয়ে মোঃ রফিকুল হাওলাদারকে আসামী করে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম এর কাছে জানতে চাইলে তিনি জানান যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও থানায় রফিককে আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী রফিক ঢাকা জেল হাজতে রয়েছেন তার স্বীকার উক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ